বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

চিত্রনায়ক ফারুকের মৃত্যুর গুজব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৫০ বার

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারা যাননি। অথচ বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার। শনিবার (৯ এপ্রিল) মধ্যরাত থেকেই হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এই ভুয়া খবরটি। ফারুকের পুত্র রোশন হোসেন শরৎ জানান, তার বাবা এখনও বেঁচে আছেন। বিভিন্ন মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি গুজব। এদিকে ফারুকের স্ত্রীও ফারহানা সিঙ্গাপুর থেকে আরটিভি নিউজকে নিশ্চিত করে বলেন, ‘এখনও ফারুক বেঁচে আছেন। আমরা বিব্রত হচ্ছি এসব খবর শুনে। তোমরা দোয়া করো তোমাদের নায়কের জন্য।

সবার কাছে দোয়া চেয়ে ফারুকের স্ত্রী আরও বলেন, ফারুকের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আবার তাকে আমাদের মধ্যে সুস্থভাবে ফিরিয়ে দেন।এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যা থেকে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এতে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories