বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

শাহরুখের নতুন লুক ফাঁস !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৮৫ বার

কয়েক দিন আগেই স্পেন থেকে ফিরেছেন শাহরুখ। পাঠান সিনেমা শুটিং ছিল সেখানে। বলিউডপাড়ায় শোনা যাচ্ছিল, শাহরুখ শিগগিরই শুরু করবেন দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত সিনেমার দৃশ্যধারণ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এ শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন নয়নতারা। ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে মুম্বাইয়ে।যখন এ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে মুম্বাইয়ের শুটিং সেট থেকে শাহরুখের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট-দুনিয়ায়। ছবি দেখে সবার এখন জানার আগ্রহ নতুন কোন প্রজেক্টে কাজ করছেন বলিউড বাদশা।

নেটিজেনদের অনেকে মনে করছেন ছবিটি অ্যাটলি পরিচালিত সিনেমার শুটিংয়ের। অনেকে বলছেন সিনেমার নাম লায়ন! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একটি ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছেন শাহরুখ। তার পুরো মুখ কাপড়ে ঢাকা; শুধু চোখ দুটো ও চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বেশ কিছু লোক ঘিরে আছে শাহরুখকে।সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, সিনেমাটিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে। তবে এর সবটাই এখনও জল্পনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories