সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার নিয়ন্ত্রণে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৬৪ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলার পদুয়া বাজার এলাকায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ জরিমানা করেন।

অভিযানে তরমুজ, কলাসহ বিভিন্ন ফলের দোকানে বেশি মূল্যে পণ্য বিক্রি, ফুটপাত দখল করে দোকান স্থাপন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় মো. বেলালকে ৫ হাজার টাকা, সালাহ উদ্দিনকে ২ হাজার, জাহাঙ্গীরকে ১ হাজার, আবদুল মন্নানকে ২ হাজার, মো. মিয়াকে ১০ হাজার, আবদুল হাকিমকে ২০ হাজার, শাহাদত হোসেনকে ১ হাজার, মো. হেলালকে ১ হাজার, মো. মোস্তাককে ৫ হাজার, মো. খোরশেদকে ১০ হাজার, আবুল হাশেমকে ২ হাজার, মাহাতির মোহাম্মদকে ৫ হাজার, মো. খোরশেদকে ৫০ হাজার ও মো. তফসীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু জানান, বাজার মনিটরিং এর অংশ হিসেবে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অধিক দামে নিত্যপণ্য বিক্রিকারী ও পণ্য মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories