বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২০৯ বার

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন। এটি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই সম্ভব হয়েছে বলে মনে করছেন পদ ফিরে পাওয়া সদস্যরা। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে তাদের সদস্যপদ ফিরে পাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সে সময় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। সেই কমিটি তালিকা থেকে ১৮৪ জনকে ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য পদে রাখা হয়।বিষয়টি নিশ্চিত করে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে জানান, আগের কমিটির সিদ্ধান্তে ১৮৪ জন পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন, ১০৩ জনের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।এর আগে ২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের পর মিশা সওদাগর-জায়েদ খান কমিটি চলচ্চিত্রের অতিরিক্ত শিল্পীদের পূর্ণ সদস্যপদ বাতিল করেছিল। সে সময় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। সেই কমিটি তালিকা থেকে ১৮৪ জনকে ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য পদে রাখা হয়।এরপর তাদের মধ্যে থেকে ১৮ জন শিল্পী আদালতের দ্বারস্থ হন। পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো শিল্পীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories