বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

প্রথমবার একসঙ্গে নিরব-মাহি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬৮ বার

নিরব-মাহি দুজনেই বড়পর্দায় ব্যস্ত তারকা। আলাদাভাবে একের পর এক ছবি করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের।সেই আক্ষেপ নিয়ে নিরব-মাহির ভক্তরা সামাজিক যোগাযোগ মতামত জানাতেন, জুটি বাঁধুক তারা। ভক্তদের সেই চাওয়া পূরণ হচ্ছে। প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মাহি।

বড়পর্দা না হলেও টিভিসির মাধ্যমে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রংধনু গ্রুপের ফ্যাশন আউটলেট ‘আরজে লাইফস্টাইল’-এর টিভিসি করছেন নিরব-মাহি। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।নিরব জানান, যমুনা ফিউচার পার্কে ২২ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে এই ফ্যাশন আউটলেট। সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় লাইফস্টাইল শপ।নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্ল্যামার ও ফ্যাশন দুটোর সঙ্গে ফিল্মি ধাঁচে বিজ্ঞাপনটির শুটিং চলছে। মাহির সাথে প্রথম কাজ হচ্ছে। হয়তো আমরা আগামীতে ফিল্মও করবো। পরিচালক অনন্য মামুনের সাথে অমানুষ ও কসাই নামে দুটো সিনেমা করেছি। সেখান থেকে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবমিলিয়ে কাজটি বেশ এনজয় করছি।গত দুদিন ধরে এই টিভিসির শুটিং চলছে। আগের দিন শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কে, বৃহস্পতিবার শুটিং চলছে ধামরাই এলাকায় ফিল্ম ভ্যালিতে।জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট। চলতি রমজান মাসেই নিরব-মাহির টিভিসিটি প্রচারে আসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories