বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রোজিনার পদত্যাগে কপাল খুললো রিয়াজের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৮৪ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে এবার কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। শিল্পী সমিতির স্টাডি রুমে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান ও কেয়া। তারা রিয়াজকে শুভেচ্ছা ও ভালোবাসার বারতায় বরণ করে নেন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে।গত ২৮ জানুয়ারির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান নায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য রোজিনার পদত্যাগ করলে কপাল খোলে এই তারকার।গত ২৬ মার্চ সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে রোজিনার স্থলাভিষিক্ত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories