রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা ময়মনসিংহ সড়কে যানজট এড়াতে গাজীপুর থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১১২ বার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে আজ রবিবার থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেন গাজীপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রবিবার থেকে তিনটি কমিউটার ট্রেন চলাচল করবে। গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।

শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ দুদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। তিনি বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories