টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠান উদ্ধোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিন জোনের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ, টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পশ্চিম থানার অফির্সাস ইনচার্জ মো.শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply