বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

বেজির গলায় শিকল : শ্রাবন্তীর গাড়িচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৫ বার

বেজির গলায় শিকল পরিয়ে ছবি দিয়ে বেশ বিপাকেই পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একে তো তাকে ভারতের বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা থেকে তলব করা হয়েছে, আর এবার গ্রেপ্তার করা হয়েছে তার গাড়িচালককে।  গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে শ্রাবন্তীর গাড়িচালককে। আজ তাকে আদালতে তোলা হবে। 

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর হাতে একটি বেজি; যেটির গলায় আবার শিকল বাঁধা। সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট করার পরই তা নিয়ে হইচই শুরু হয়। ওই ছবির জেরে শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। মূলত বেজিটি কোথা থেকে পাওয়া গেলে সেটিই জানতে চাওয়া হচ্ছিল তার কাছে। ভারতের বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা বলছে বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়িচালকের কাছে। সেই কারণেই তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের শ্রাবন্তী বলেন, যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যার বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories