বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৪৩ বার

বলিউডে এখন যত চর্চা হৃতিক রোশন আর তার ‘প্রেমিকা’ সাবা আজাদকে নিয়ে। এবার গুঞ্জন, খুব শিগগিরিই নাকি সাবাকে বিয়ে করতে চলেছেন বি-টাউনের হ্যান্ডসাম হাঙ্ক। আর এতে তার পরিবার এবং প্রাক্তন স্ত্রী সুজানেরও নাকি সায় রয়েছে।এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন হৃতিক ও সাবা নিজেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এক ছবি। যেখানে রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারতে দেখা যায় সাবাকে। একসঙ্গে বসে দিব্যি আড্ডায় মাতেন অভিনেত্রী-গায়িকা। সাবার প্রত্যেক পোস্টে মন্তব্য করে হৃতিক। তাও নেটিজেনদের নজর এড়ায়নি।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলতে গিয়ে নাকি হৃতিক ও সাবার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন দু’জন। হৃতিকের পরিবারের প্রত্যেকে সাবাকে পছন্দ করেন। তাঁর দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভাল। আর হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান? তার সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয়। গান খুব পছন্দ করেন সুজান। এ নিয়েই দু’জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়।সূত্রের খবর সত্যি হলে, নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হৃতিক ও সাবার। তবে দু’জনেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories