রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হল থেকে রামদা, লোহার পাইপ, পাখি শিকারের গুলতি, বঁটি, ছুরি ও কাচের বোতল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ মার্চ) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুই পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এ অভিযান চালান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ অভিযান চালানো হয়েছে।তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুইটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় কয়েকটি কক্ষের বেডের নিচ থেকে বেশকিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপ। দুই দিন ধরে চলতে থাকা এ সংঘর্ষে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories