শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন টঙ্গীর এক গৃহবধুর

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৮৭ বার

গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকার এক গৃহবধু একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার বিকেলে উত্তরার একটি হাসপাতালে এক সাথে ৩ সন্তানের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবজাকদের নানা সিরাজুল ইসলাম জানান, তার বাড়ি টঙ্গীর কলেজ গেট এলাকায়। এক ছেলে ও ২ মেয়ের মধ্যে শারমিন সুলতানা সানজানা (২২) সবার ছোট। প্রায় সাড়ে ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে স্থানীয় পাগাড় হাজী মার্কেট এলাকার হাজী বাড়ির জনৈক মনির মিয়ার ছেলে আতিকুর রহমান রায়হানের সাথে তার বিয়ে হয়। সানজানা ও রায়হানের দাম্পত্য জীবনে এটাই তাদের প্রথম সন্তান। সন্তান প্রসবের লক্ষন দেখা দিলে রোববার বিকেলে সানজানাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার বিকেল ৪ টার দিকে ওই হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এক সাথে ৩ জন ছেলে সন্তান দুনিয়ার আলোর মুখ দেখে। সিজারিয়ানের মাধ্যমে জন্ম হলেও ৩ সন্তানের সবাই এবং তাদের মা সুস্থ আছেন। এক সঙ্গে ৩ নাতি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তাদের নানা সিরাজুল ইসলাম আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানান।

তাদের বাবা আতিকুর রহমান রায়হান জানান, বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে তারা সুখে-শান্তিতে রয়েছেন। সন্তান প্রসবের সময় হলে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়ে তাদের সুখী জীবনে সুখের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তার মা-বাবাসহ শশুর বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন সবাই এ খবরে খুবই খুশী। বিশেষ করে একসাথে তিন সন্তানের বাবা হতে পরে আনন্দিত ও গর্ববোধ করছেন তিনি। এসময় আল্লাহর অসীম মহিমার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও জানান, সন্তান জন্মের পর আল্লাহুর রহমতে তার স্ত্রী ও ৩ সন্তান সকলেই ভালো আছে। তারা যেন সব সময় ভালো থাকে এজন্য সকলের নিকট দোয়া চান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories