বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ

জেলা প্রতিনিধি,পিরোজপুর
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১২৫ বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বর প্রার্থীর সমর্থদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০জন গু’রুতর আহত হয়েছেন। এঘটনায় এক মেম্বার প্রার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ইউপি মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২), আল-আমিন মিস্ত্রী (৫০) ও মিরন হোসেন (২৪)। মোদাচ্ছেরকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে আটক করা হয়।

নির্বাচনী প্রচারনার শেষ দিনে শনিবার (১৯ জুন) দিবাগত রাত দশটার দিকে বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘ’টে। আহতদের মধ্যে পাঁচ জনকে আশংকাজনক অবস্থায় রাতে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাননান্তর করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনী প্রচারনার শেষ দিনে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিরু শিকদার (তালাচাবি) ও মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারণা শেষে তালাচাবি প্রতীকের মাইক ভাঙচুর করে। এর পরে উভয় পক্ষের উত্তেজনা দেখাদিলে দুই পক্ষ দেশীয় অ’স্ত্রশ’স্ত্র নিয়ে সংঘর্ষে জ’ড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে আট’ক করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশি ট’হল জো’রদার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories