বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

ভালো কাজে জড়াতে চান তানহা তাসনিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯৮ বার

চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক-ওয়েব সিরিজে দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় এই নায়িকা সম্প্রতি ‘ডোম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এতে তানহার সহশিল্পী রয়েছেন আবু হুরায়রা তানভীর। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা রাশেদ রাহা।এবারই প্রথম নয়, এর আগেও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে নিউজজিকে তিনি বলেন, ‘ডোম’-এ আমি ব্যক্তি জীবনে যা সেই চরিত্রেই অভিনয় করেছি। একজন টপ নায়িকার ভূমিকায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। একজন চিত্রনায়িকার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা এ সিরিজে ফুটে উঠবে। নায়িকা হতে এসে কী ধরনের বাধা-বিপত্তি ও সংগ্রাম করতে হয় সেসব গল্প নিয়েই ‘ডোম’।

থ্রিলার গল্পের এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন মৌ শিখা, জয়রাজ, প্রাণ রায়, লিটন, কাজী নওশাবা আহমেদ, দোলন দে প্রমুখ। রাজধানীর উত্তরা, পুরাণ ঢাকাসহ বেশ কয়েকটি লোকেশনে এর দৃশ্য ধারণ হয়। বর্তমানে তানহা প্রস্তুতি নিচ্ছেন তারামন বিবির জীবনীভিত্তিক ‘তারামন’ সিনেমার জন্য।  সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী আমান রেজা। এছাড়াও  মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়ক ইমনের বিপরীতে রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘বিয়ে আমি করব না’ সিনেমাটি।শিগগিরই এই নায়িকা আসন্ন ঈদের কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। কথা চলছে নতুন সিনেমা নিয়ে। সামনের দিনগুলি বুঝে শুনেই এগুতে চান তিনি। যেমন তেমন কাজ নয়, নিজেকে ভালো কাজে জড়াতে চান তানহা।রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তানহা তাসনিয়া। এরপর শাকিব খানের বিপরীতে  ‘ধূমকেতু’, আরিফিন শুভর সঙ্গে ‘ভালো থেকো’ সিনেমাগুলি করে আলোচনায় আসেন তিনি। এরপর দুই পর্দাতেই কাজ করছেন নায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories