বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জায়েদ খানকে বয়কট করল ১৮ সংগঠন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১১৯ বার

জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠন বয়কট করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়ক জায়েদ খান।

শুক্রবার (০৪ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটে এফডিসিতে জায়েদ খানকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সম্পাদকের পদটির জন্য উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী জায়েদ খান ও নিপুণ আক্তার। কয়েক দফা শুনানির পর বুধবার (০২ মার্চ) হাইকোর্ট রায় দেন জায়েদ খানের পক্ষে। 

হাইকোর্টের রায় পেয়ে বুধবার (২ মার্চ) ২৪ দিন পর এফডিসিতে যান জায়েদ খান। গিয়ে সংবাদ সম্মেলন করেন ‘নগর মাস্তান’ খ্যাত এই অভিনেতা।

বুধবার জায়েদ খানের সঙ্গে তার প্যানেলের কয়েকজন থাকলেও উপস্থিত হতে পারেননি সহসভাপতি পদে জয়ী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে সেদিন এফডিসিতে এসে সমিতির কার্যালয়ে বসেন তিনি। কাদা ছোড়াছুড়ির বিষয়ে কঠিন হুঁশিয়ারি দেন ‘ভয়ংকর বিষু’ খ্যাত ডিপজল।

শুধু তাই নয়, আদালতের রায় মেনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিতে আহ্বান জানান এই অভিনেতা।
কিন্তু নতুন করে শুরু হয়েছে আন্দোলন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories