বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো ভালো না খেললে আমাকে বাদ দিন’-ভারতীয় নির্বাচকদের কি এমন বার্তা দিয়েছেন রোহিত আবারো বন্যার আশঙ্কা, দেশের ১০ জেলায় সতর্কতা চাহিদার চেয়ে বেশি আইসব্রেকারে ৭০০ কোটি ডলার ব্যয় ট্রাম্পের

শ্রাবন্তী’র নতুন প্রেমিক অভিরূপ নাগ !   

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯৮ বার

বৃহস্পতিবার শ্রাবন্তী’র বাড়িতে বেশ বড়সড় করেই কালী পূজার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তার প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেখানেই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তারা। ইতিমধ্যেই তাদের দু’জনের সেই সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি-সুন্দরী? ছবিতে সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে, কালো পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ।  

তবে তৃতীয় স্বামীর সঙ্গে এখনো আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি শ্রাবন্তীর। ২০২০ সালের অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।   শ্রাবন্তী যে বহুতল ভবনে থাকেন, সেই আরবানারই বাসিন্দা অভিরূপ। টলিপাড়ায় গুঞ্জন চলছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বাইরেও না-কী ঘুরতে গিয়েছিলেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories