দেশে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে টঙ্গী বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে সরকার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ন্যায্য মূল্যে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে টঙ্গী বাজার বণিক সমিতির উদ্যেগে সকল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এক সাধারণ সভা করেছে।
এতে উপস্থিত ছিলেন. টঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, এম এস রাসেল ট্রেডার্সের মালিক রাসেল বেপারী, তাহেৱ অ্যান্ড সন্সের মালিক মোহাম্মদ আলী, হাজী স্টোরের মালিক আনোয়ার হোসেন সুমন এবং লাকি স্টোর মালিক হুমায়ুন মিয়া. হাওলাদার ট্রেডার্সের মালিক মনির হাওলাদার, আয়েশা স্টোরের মালিক মোহাম্মদ সুমন, নাঈম এন্ড ব্রাদার্স এর মালিক নাঈমুর রহমান ও নাজমুল হোসেন এবং তেল ব্যবসায়ী মোস্তফা মুন্সি । বসুন্ধরা কনজ্যুমার ডিলার দুলাল হোসেন, রূপচান্দা তেলের ডিলার আবুল হোসেন, পুষ্টি কনজ্যুমার এর ডিলার মনির হোসেন, সিটি গ্রুপের তীর এর ডিলার মোহাম্মদ নাসির উদ্দিন. সকল ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় । সভায় টঙ্গী বাজারে যাতে কৃত্রিম সঙ্কট না হয় সে জন্য টঙ্গী বাজার বণিক সমিতির কর্তৃক আয়োজিত টঙ্গী বাজার গোলচক্করে ন্যায্য মূল্যে সয়াবিন তেল ও ছোলা বিক্রি করা করা হবে। স্থানীয় প্রশাসনের অনুমতি পেলে আগামী ৭ মার্চ থেকে পণ্য বিক্রি শুরু করা হবে বলে ব্যবসায়ীরা জানান।
Leave a Reply