শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

টঙ্গীতে অপহরণের ০৬ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার ও ০২জন আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩৮ বার

অপহরনের ৬ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার ও ০২জন আসামী গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বড়হাট গ্রামের ফনির উদ্দিনের ছেলে মােঃ নুর ইসলাম টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ চৌরাস্তা গ্রামের বাছির উদ্দিন সরকারের বাড়ির ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় লোডার হিসেবে কাজ করেন। গত ইং ১ মার্চ-২০২২ দুপুর ১১.৩০ ঘটিকায় সময় তার শিশু ছেলে মােঃ সােহান (০৬) বাসার সামনে খেলাধুলা করছিল। সােহানের মা নাসিমা আক্তার বাসায় রান্না ঘরে রান্না করছিলেন। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সকলের অজান্তে দুপুর অনুমান ১২.০০ ঘটিকার দিকে মােঃ সােহেল (২০), পিতা-ইয়াজউদ্দিন & রিয়াজ উদ্দিন, মাতা-সরুফা বেগম, স্থায়ী গ্রাম-বালিয়াচন্ডী পাইকুড়াবাজারের উত্তর দিকে, ওয়ার্ড নং-০৫, থানা-ঝিনাইগাতি, জেলা-শেরপুর,বর্তমানে গ্রাম-সাতাইশ চৌরাস্তা, বাছির উদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া, পােঃ সাতাইশ, থানা-টঙ্গী পশ্চিম,গাজীপুর মহানগর, গাজীপুর । মােঃ ফারুক (২৭), পিতা-মােঃ আক্কাস মিয়া, মাতা-মােসাঃ রওশান আরা, স্থায়ীগ্রাম-দিলুরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা, বর্তমানে গ্রাম-ভাদাম, ইয়াসিন মােল্লার বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরদ্বয় শিশু সােহানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আসামী সােহেলের মােবাইল নাম্বর হইতে একইদিন দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ফারুক শিশুটির প্রতিবেশি মোক্তার হােসেনের মােবাইলে ফোন করে মুক্তিপন হিসেবে ১ লক্ষ টাকা দাবি করে। যদি টাকা না পায় তাহলে তারা শিশুটিকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। শিশুটির প্রতিবেশি মােক্তার তাৎক্ষণিক বাবা নুর ইসলামকে অপহরনের বিষয়টি অবহিত করলে এই ঘটনায় অপহৃতের বাবা দ্রুত টঙ্গী পশ্চিম থানাকে জানায়। টঙ্গী পশ্চিম থানা বিষয়টি অবহিত হয়ে পুলিশ কমিশনারসহ উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) কে বিষয়টি অবহিত করলে উর্ধতন কর্মকর্তাদের সার্বিক দিক নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস টিম অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহৃতদের গ্রেফতারে কার্যক্রম শুরু করেন। ভিকটিমের বাবার জবাবন্দি পর্যালােচনা এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষন করে অপহৃত শিশু মােঃ সােহানকে টঙ্গী পশ্চিম থানাধীন ভাকরাল বালুর মাঠ থেকে গত০২/০৩/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা সাড়ে ০৬.০০ ঘটিকায় উদ্ধার করেন এবং অভিযুক্তদের মােবাইল নাম্বার ট্র্যাক করে সােহেল (২০) কে ডিএমপি তেজগাঁও থানাধীন ফার্মগেইট এলাকা থেকে এবং সােহেলের তথ্য অনুযায়ী তার
সহযােগী আসামী ফারুক (২৭) কে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকা থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পূর্ব পরিকল্পিতভাবে শিশু সােহানকে অপহরণ করে বলে পুলিশের নিকট স্বীকার করে। গ্রেফতারদ্বয় জানায়, মুক্তিপনের আশায় অপহৃত শিশু সােহানকে ঘুরতে নিয়ে গিয়ে ঘুড়ি কিনে দেয়ার কথা বলে অটোরিক্সায় তুলে অপহরণ করে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে সােহানের বাবার নিকট মােক্তারের মােবাইলে ১ লক্ষ টাকা দাবি করে। ধৃত আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories