করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সবার সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাস দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাস চলবে। তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা এখনই হচ্ছে না জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, করোনা পরিস্থিতি দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি আরও বলেন, দুই সপ্তাহ পর্যবেক্ষণের মধ্যে স্কুলগুলো প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ প্রস্তুত করবে। পরে আমরা সিদ্ধান্ত নেব।
Leave a Reply