টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন আগুন লেগে পুড়ে গেছে । শনিবার সকালে বিশ্ব এজতেমা রোড সংলগ্ন ক্যাপিটাল ডেভলাপমেন্ট লিমিটেডে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মোঃ ইকবাল হাসান জানান, শনিবার সকাল পৌনে নয়টার দিকে স্টেশন রোড এলাকার ক্যাপিটাল ডেভলাপমেন্ট লিমিটেড নামক একটি নির্মাণাধীন বহুতল ভবনের বেইজমেন্টের ময়লার গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
এদিকে ঘটনার সময় ওই বিল্ডিংয়ের কোন কর্মকর্তাকে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply