বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

সামি সামি গানে নাচলেন শ্রীলেখা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১২৩ বার

ছবির সংলাপ থেকে গান, দেশে-বিদেশে ঝড় তুলছে ‘পুষ্পা’। এই ছবির ‘শ্রীবল্লি’ আর ‘সামি সামি’ গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির ‘সামি সামি’ গানে নাচছে আট থেকে আশি। এবার রশ্মিকা ম্যাজিকে বুঁদ শ্রীলেখাও। তাই একটু দেরিতে হলেও অবশেষে ‘সামি সামি’ গানে চুটিয়ে নাচলেন এই বঙ্গসুন্দরী। মেকআপ রুমের ভিতরেই উদ্দাম নাচ শ্রীলেখার, নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও।

পরনে জিনস আর লাল রঙা টি-শার্ট, জ্যাকেট স্টাইলে পরেছেন চকোলেট রঙা শার্ট। একদম ক্যাজুয়াল পোশাকেই শ্রীলেখা পা মেলালেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার স্টেপে। ফেসবুকে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়েছে এই ভিডিও। শ্রীলেখাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। ভক্তরা তো বলছেন, ‘সেক্সি লাগছে’। কেউ লিখেছেন, ‘তুমি সত্যি জানো জীবনটা কীভাবে বাঁচতে হয়’। তবে ট্রোলারদের অভাবও নেই। ‘কাক ময়ূর হওয়ার চেষ্টা করছে’, এমন বাক্যবাণেও বিদ্ধ হলেন শ্রীলেখা। যদিও নেতিবাচকতাকে কোনওদিনই পাত্তা দেন না বিন্দাস এই অভিনেত্রী। 

ছবির পর্দায় খুব বেশি দেখা না গেলেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হামেশাই চর্চায় থাকেন শ্রীলেখা, তাকে শেষ রুপোলি পর্দায় দেখা গেছে ‘অপরাজিত’ ছবিতে। আপতত পরিচালক-প্রযোজক হিসাবে নতুন সফর শুরু করেছেন শ্রীলেখা। গত মাসের শুরুতেই ‘এবং ছাদ’ ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories