মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পূবাইলে আগুনে পোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকায় আগুনে পোড়ানো বিকৃত অজ্ঞাত নামা একটি লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকালে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কাদিরার টেক এলাকার ছন ক্ষেতের ভেতরে থেকে লাশটি উদ্ধার করে পূবাইল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, লাশটি আনুমানিক ১০-১২দিন আগে দুর্বৃত্তরা ফেলে গেছে। ছন ক্ষেত থেকে লাশের দুর্গন্ধ বের হলে পুলিশ খবর দেয়া দেয়।

এদিকে পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. আতিকুর রহমান আতিক জানান, লাশের পোড়ানো মাথা, পা ও পাজরের কিছু হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যায়নি। লাশটি মহিলা না পুরুষ তা শনাক্ত বা মৃত্যুর কারণ জানতে ফরেনসিক পরীক্ষার জন্য লাশের বিভিন্ন অংশের নমুনা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ফলাফল আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories