রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারত থেকে হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলেন ২৫৯ বাংলাদেশী, ৯ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১২১ বার

কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে ১৯ মে ১৮ জুন পর্যন্ত গত ৩২ দিনে ভারতে আটকে পড়া ২৫৯ জন যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে ৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম।

হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে গত বছরের ২৩ মার্চ এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় সরকার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ১৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত ২৫৯ জন বাংলাদেশী হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। তাদের সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দেশে ফিরে আনা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশিকে যাত্রীদের তাৎক্ষনিক ভাবে আমরা এমটিআইজেইএন কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর হাকিমপুর ও বিরামপুর উপজেলার কয়েকটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
গত ১৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত আসা ২৫৯জন যাত্রীর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাদেরকে নির্ধারিত আইশোলোসনে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন শেষে পুনরায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় গতকাল ১৮ জুন পর্যন্ত ১৫৩ জন যাত্রীকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে বল জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে হাকিমপুর (হিলি স্থলবন্দর) উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন এক জনের করোনা পজিটিভ ও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৯ জুন পর্যন্ত মোট ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুই জনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন ১০৭ জন। বাকী ৩১ জন চিকিৎসাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories