রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

বাংলাদেশকে টিকা না দিতে ষড়যন্ত্র করছে বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১০১ বার

সংগৃহীত ছবি

বাংলাদেশ যেন অন্যান্য দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বাংলাদেশ সরকার যখন বিভিন্ন সূত্র থেকে করোনার টিকা গ্রহণ করছে, তখন বিএনপি ভেতরে ভেতরে চেষ্টা চালাচ্ছে এবং সাত সমুদ্র তের নদীর ওপার থেকে চেষ্টা চালাচ্ছে, দলটির বৈদেশিক শাখা থেকে চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ যেন অন্যান্য দেশ থেকে টিকা না পায়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এখন রাজনীতি থেকে বিচ্ছিন্ন। একসময় বাংলাদেশ সাহায্য প্রার্থী ছিল, আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে সাহায্য গ্রহণ করতাম। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান বাংলাদেশের বাজেট পেশ করার সময় প্যারিসের বৈঠকে দেন-দরবার করতেন দাতাগোষ্ঠীর সঙ্গে।
আমাদের বাজেট বাস্তবায়নের হার ৯৫ থেকে ৯৮ শতাংশ। আমরা এখন সাহায্য নেই না বরং সাহায্য করি। কিছুদিন আগেও শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলারের ১০ বছর মেয়াদি ঋণ দিয়েছি। পত্রিকায়-গণমাধ্যমে এসেছে, একসময়ের ঋণগ্রহীতা দেশ এখন ঋণ দিচ্ছে।
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা এখন অন্যদের ঋণ দিচ্ছি। এই করোনায় ভারতকেও আমরা সাহায্য করেছি, তারাও আমাদের সাহায্য করেছে। আমাদের মাথাপিছু আয় সম্প্রতি ভারতকে অতিক্রম করেছে। এসবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তার নেতৃত্বের কারণেই বিশ্বজুড়ে করোনার মধ্যেও অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। বিশ্বের ১৩০টি দেশ যখন টিকা দেওয়া শুরু করেনি তখন বাংলাদেশ টিকা দেওয়া শুরু করেছে। মাঝখানে ভারতের পরিস্থিতি খারাপ হওয়ায় সিরাম থেকে টিকা পাইনি। কিন্তু আমাদের সরকার অন্যদেশ থেকে টিকা সংগ্রহের কথা আগে থেকেই বলে রেখেছিলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোর্দ্দার, ব্যারিস্টার জাকির আহম্মদ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories