শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলা এবং থানা আধুনিক মডেলের মন্দির নির্মাণের দাবি হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১১২ বার

সংগৃহীত ছবি
দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। হিন্দু সম্প্রদায়েরর জন্যও সরকারকে একই পদ্ধতিতে মন্দির করে দেয়ার দাবী করেন হিন্দু মহাজোট। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন সংগঠনটি।
মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২ হাজার ২৫৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করতে হবে এবং অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলা এবং থানা পর্যায়ে একটি করে আধুনিক মডেলের মন্দির নির্মাণ করতে হবে।

হিন্দু মহাজোট নেতারা বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য চলমান প্রকল্প ও অন্যান্য খাতে ১৫ হাজার ৫৪ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৯০ কোটি ৮ লাখ টাকা, যা মোট প্রকল্প বরাদ্দের ১ দশমিক ৯৩ শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস দেখানো হয়েছে ১১ দশমিক ৮ শতাংশ। সেই হিসাবে বরাদ্দ থাকার কথা ছিল ১ হাজার ৭৭৬ কোটি ৩৭ লাখ টাকা।
অন্যান্য দাবি তুলে ধরে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, রথযাত্রায় এক দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। হিন্দু ধর্মীয় বিধিবিধানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, করতে দেয়া হবেও না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories