বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্রকে লাঞ্ছিত, জাবির দুই ছাত্রী বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৪ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ‘লাঞ্ছিত’ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যথাক্রমে এক বছর ও ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।বহিষ্কৃত ওই শিক্ষার্থীরা হলেন- সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম। তারা দুজনই নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ভুক্তভোগী ছাত্র প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেছেন। প্রক্টরিয়াল বডি ভুক্তভোগী, অভিযুক্ত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করে। যা নিয়ম অনুযায়ী শৃঙ্খলা বোর্ডের কাছে চলে যায়। বোর্ড যথাক্রমে এক বছর ও ছয় মাসের শাস্তির সুপারিশ করে। পরে আজ জরুরি সিন্ডিকেট মিটিংয়ে আলোচনার পর তাদের এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।সুমাইয়া বিনতে ইকরামের শাস্তির কারণ হিসেবে অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী বলেন, একজন ছাত্রকে অশালীন ভাষায় গালিগালাজ করা ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।আনিকা তাবাসসুম মিমের শাস্তির কারণ হিসেবে অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী বলেন, তিনি সুমাইয়া বিনতে ইকরামকে সহায়তা করেছেন। এছাড়াও যৌন নিপীড়নের ‘মিথ্যা অভিযোগ’ দাখিল করে পরে তা প্রত্যাহার করেছেন।এর আগে সোমবার (২৪ জানুয়ারি) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রাস্তায় জায়গা ছেড়ে দেওয়ার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রকে থাপ্পর মারেন সুমাইয়া বিনতে ইকরাম। পরে বিষয়টি জানাজানি হলে, সেখানে প্রক্টরিয়াল টিম আসে। এরপর ভুক্তভোগী ও অভিযুক্ত দুই পক্ষেকেই প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories