বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষার্থীদের টানা আন্দোলন। ক্যাম্পাসে এ উত্তেজনার মধ্যেই নতুন একটি ঘটনা চাঞ্চল্যের জন্ম দিল। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ফেনসিডিল সরবরাহ করতে গিয়ে আটক হয়েছেন জাহিদুর রহমান নামে এক নিরাপত্তাকর্মী।  

সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন টিচার্স ডরমেটরিতে ওই শিক্ষককে ফেনসিডিল দিতে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে হাতে-নাতে আটক করেন।শিক্ষার্থীরা ছবি দেখালে আটক নিরাপত্তাকর্মী নিশ্চিত করেন ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার। নিরাপত্তাকর্মীর দেওয়া বর্ণনাও ওই শিক্ষকের সঙ্গে মিলে গেছে। আটক নিরাপত্তা কর্মী জাহিদুর জানান, তিনি তার দায়িত্ব পালনে ক্যাম্পাসে এলে ওই শিক্ষক অসুস্থতার কথা বলে ওষুধ নিয়ে আসতে বলেন তাকে। ওই শিক্ষকের দেখানো এক লোক তার কাছে একটি প্যাকেট দেন।

ওই প্যাকেটে একটি ফেনসিডিলের বোতলসহ চেকিং পয়েন্টে আন্দোলরত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন জাহিদুর। এ সময় তার সাথে একটি আইডি কার্ড পাওয়া যায়।এরপর শিক্ষার্থীরা তাকে ধরে টিচার্স ডরমেটরিতে ওই শিক্ষকের রুমে নিয়ে যান। তবে ওই শিক্ষককে রুমে পাওয়া যায়নি। আটক গার্ড নিজেকে যমুনা কোম্পানির গার্ড বলে পরিচয় দেন।

শিক্ষার্থীদের হাতে আটক ওই গার্ডকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে বিরাজ করছে শিক্ষার্থীদের উত্তেজনা। এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। সিলেট মেট্রোপলিটন পুলিশ উত্তরের ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা ফেনসিডিলের বোতলসহ ওই গার্ডকে আটক করেন। বোতলের গায়ে বাংলায় এবং হিন্দি ভাষায় ফেনসিডিল লেখা আছে। পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে এটা আসলে কী।এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের মুঠোফোনে কল দিলেও দুবার তিনি ধরেননি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories