বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

১০১ টাকা কাবিনে বিয়ে হলো রাজ-পরীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১২০ বার

জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন রাজ-পরী। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরী দম্পতি।তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানির মতো।

বিয়ের জন্য রাজ ও পরী বেছে নিয়েছিলেন সোনালি ও মেরুন রঙ এর পোশাক। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।এ ছাড়া দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যও বিয়ের আনুষ্ঠানিকতা ও আয়োজন করা হয়েছে। এদিকে বিয়ের আসরে নাকি কেঁদে উঠেছিলেন পরী। আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories