সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

করোনায় আক্রান্ত অভিনেত্রী পূর্ণিমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ বার

করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি নিজেই আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বাসাতে বিশ্রামে আছেন।

পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।প্রসঙ্গত পূর্ণিমা অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে গত ৩১ ডিসেম্বর। সিনেমার নাম ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কেবল বগুড়ার মধুবন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories