রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

টঙ্গীতে স্বপ্নছোঁয়া রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১৭ বার

স্বপ্নছোঁয়া রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে টঙ্গী নতুন বাজার আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, খিলগাঁও, হাতিরঝিল ও মহাখালীতে পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে বৃহস্পতিবার রাতব্যাপী বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) বাবু পিযুষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ, স্বপ্নছোঁয়া রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস.আই রাজিব হোসেন, এস.আই আশিকুল হক রোলান্ডো ও ব্লাড ডোনার কমিউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রিপন ইসলাম রমজান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোশারফ হোসেন মনির, সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সুজন তালুকদারসহ শাকিব, রাজন রায়, তুলন মন্ডল, রানা, আপন মাহমুদ, সাগর ইসলাম, শেখ মোঃ রুবেল প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories