মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মীর শাহে আলম

নাসিক নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১০৩ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়।আজ সোমবার (১৭ জানুয়ারি) নিজ বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’ওবায়দুল কাদের বলেন, ইভিএমে ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলছে। বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ,  নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories