বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আবারও বিতর্কে সামান্থার আইটেম গান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮১ বার

আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এর ‘সামি সামি’, ‘শ্রীভালি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানগুলো দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে।সিনেমাটির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে নেচেছেন সামান্থা রুথ প্রভু। শুরু থেকেই আলোচনায় ছিল গানটি। সম্প্রতি এক রাজনৈতিক নেতা দাবি করেছেন, এই গানটি ভক্তিমূলক ছিল কিন্তু এখন সেটিকে আইটেম গানে পরিণত করা হয়েছে।

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। নতুন এই বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘কম্পোজার হিসেবে আমাদের সব সময় নির্মাতা কী চাইছেন সেদিকে গুরুত্ব এবং বিষয়বস্তুর দিকে নজর দিতে হয়। যদি প্রেমের গান হয়, সেক্ষেত্রে প্রেমের গান। আর যদি আইটেম গান দিতে হয় তাহলে আইটেম গান।’তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি ভক্তিমূলক, প্রেম অথবা আইটেম যে ধরনের গানই হোক না কেন কম্পোজিশন পদ্ধতি একই রকম। কিন্তু এই ব্যক্তি এটি ভিন্ন দিকে নিতে চাইছেন, যেটি খুবই অপ্রাসঙ্গিক।’এর আগে সামান্থার এই আইটেম গানটি নিয়ে আপত্তি করে অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থা। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories