বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পরীমনির প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০৮ বার

চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছিল শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অনাগত সন্তানের কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।কিন্তু, এই নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থীতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিলো। এরমধ্যে আমরা কারো প্রার্থীতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোন চিঠিও আমাদের হাতে আসেনি। বিকেল ৫টায় আমরা শিল্পী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবো।’উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories