মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

শফিক তুহিনের মামলায় কণ্ঠশিল্পী আসিফের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার

তথ্য-প্রযুক্তি আইনে শফিক তুহিনের দায়ের করা মামলায় আরেক সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেবেন।

একই সঙ্গে এই মামলায় আগামী ২৩ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এদিন আসিফের পক্ষে আইনজীবী মইন ফিরোজ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম অব্যাহতির আবেদনের বিরোধিতা করে অভিযোগ গঠনের আর্জি জানান।  গত ৮ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত পরদিন আদেশের জন্য রাখেন। পরে তা পিছিয়ে ১৩ জানুয়ারি ধার্য করেন আদালত।  এদিন আইনজীবীরা আবারও শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।২০১৮ সালের ৪ জুন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১ জুন চ্যানেল টোয়েন্টিফোরের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, অনুমতি ছাড়াই আসিফ আকবর তারসহ বিভিন্ন গীতিকার ও সুরকারের ৬১৭টি গান বিক্রি করেছেন। ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে এসে বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি দেন।এ ঘটনায় ২০১৯ সালের ২০ নভেম্বর পুলিশ পৃথক দুটি অভিযোগে দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে সাইবার সংক্রান্ত অভিযোগটি বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories