মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী রহিমার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৭৮ বার

টঙ্গীতে কোচিং করতে গিয়ে রহিমা আক্তার (১২) নামে এর স্কুল ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত রহিমা বরিশাল জেলার হিজলা থানার চড়দিভূয়া গ্রামের আবুল কালামের মেয়ে। টঙ্গীর এরশাদ নগর ৩ ব্লকে পরিবারসহ বসবাস করতেন রহিমা। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার ১০ জানুয়ারি বিকেলে  টঙ্গীর এরশাদনগর ৩নং ব্লকের মৃত মোমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রহিমা আক্তার দুপুর আড়াইটায় মোমিন মিয়ার বাড়ির নিচ তলায় নুপুরের কাছে কোচিং করতে আসে। পরে বিকাল সাড়ে তিনটায় নুপুর সকলকে ছুটি দিয়ে তার বাসায় চলে আসে। এর কিছুক্ষন পর ওই বাড়ির ছাদ থেকে পুড়া গন্ধ ও ধোঁয়া বের হতে থাকে। পুড়া গন্ধ ও ধোঁয় দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় এলাকাবাসীসহ পুলিশ ছাদে উঠে রহিমাকে ১১ হাজার বোল্টের তারের সাথে ঝুলতে দেখে। পরে ডেসকোর সহাযোগীতায় রহিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories