বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

তীব্র শীতে ১২ ঘণ্টা বৃষ্টিতে ভিজলেন সাবা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৯৭ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয় করছেন অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ চলচ্চিত্রে। গত ২ ও ৩ জানুয়ারি চলচ্চিত্রটির গানের শুটিং হয় মানিকগঞ্জে। রবীন্দ্রনাথের ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’-গানটিতে ঝুম বৃষ্টিতে সাবাকে ভিজতে হয়েছে রেইন মেশিনে। দু’দিনে টানা ১২ ঘণ্টা ভিজে নাকাল এ অভিনেত্রী। ঠান্ডায় গলা বসে গেছে। হাঁচি ও মৃদু জ্বরে আক্রান্ত হয়েছেন।এ প্রসঙ্গে সাবা বলেন, টানা ১২ ঘণ্টা ভিজেছি তীব্র শীতে। প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেইন মেশিনে বিরতিহীন ভিজতে হয়েছে। অরুণা দি খুব কেয়ারিং। হিট মেশিনে বারবার শরীর উষ্ণ করার চেষ্টা করা হচ্ছিল, তোয়ালে জড়িয়ে দেওয়া হচ্ছিল কিন্তু তাতে কী, টানা ভিজতে তো হয়েছে।

অভিনেত্রী আরো বলেন, সারাদেশে এখন কী পরিমাণ শীত পড়ছে তা সবারই জানা। কিন্তু সিনেমার এই গানটির চিত্রায়নের প্রয়োজনে টানা ১২ ঘণ্টা ধরে তীব্র শীতের মধ্যে ভিজেছি। তখন তাপমাত্রা ছিলো প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে রেইন মেশিন।এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। বৃষ্টিতে ভেজা তিনটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘অনেকেই বলে অভিনয় করা সবচেয়ে সহজ। হ্যাঁ অবশ্যই সহজ কাজ, যখন আপনি ১৪ ডিগ্রি সেলসিয়াসে ১২ ঘণ্টা ধরে ভিজবেন একটি ৩মিনিটের গানের জন্য এই শীতের রাতে!উল্লেখ্য, যাত্রাশিল্পীদের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এর মূল গল্প লিখেছেন অরুণা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ রচনা করেছেন প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। সোহানা সাবা ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ। চলতি মাসেই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories