বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

গণতান্ত্র বিনষ্টের কুশীলব বিএনপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০৭ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।’

সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, লাশের পাহাড় হবে। প্রতিশোধ প্রবণ ওই দল ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।’ বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের জন্য এখন করোনা ও উগ্র সাম্প্রদায়িকতা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সেতুমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেখানে সাংগঠনিক সমস্যা আছে সেখানে স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories