কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিন জন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রহমান বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম গামী একটি প্রাইভেটকার ওই এলাকায় ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
এসআই আরও বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply