বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

প্রভার ফের বিয়ের গুঞ্জন!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার

রীতিমতো ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা সময়েই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীকে নিয়ে আবারও চাউর হয়ে উঠেছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি আবারও বিয়ে করতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন এরইমধ্যে বাগদানও হয়েছে প্রভার। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়।

প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে। মাঝে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। তার নামের প্রথমে ‘জে’ অক্ষরটি রয়েছে। যদিও প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ গুঞ্জনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।২০১০ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন প্রভা। কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয় তার। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এবার হয়তো আবারও নতুন কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories