সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ভুল করে থাকতে পারি, অন্যায় করিনি : জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১১৫ বার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়ে সবকিছুকে ‘ষড়যন্ত্রে অংশ’ বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। শনিবার (২০ নভেম্বর) সংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।এ সময় মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। 

তিনি আরো বলেন, ‘আমি ভুল করে থাকতে পারি, তবে অন্যায় করিনি।’এ সময় তিনি বাড়িঘর দখল এবং চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়িবাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।’ কল কারখানা থেকে চাঁদাবাজির অভিযোহ অস্বীকার করে মেয়র বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’।এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories