রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগরের গাছার জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বেহাল দশা !

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫৯ বার

কেভিড-১৯ মহামারির প্রভাবে এক সঙ্কটকাল অতিক্রম করছে গোটা বিশ্ব। দেশে এ ভাইরাসটির সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের প্রয়োজনে সরকার কর্তৃক সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এর প্রভাবে দেশে বন্ধ রয়েছে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মানুষ গড়ার কারখানা হিসেবে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এগুলোর অবস্থা নাজুক আর বখাটেদের আড্ডাখানায় পরিনত হয়েছে। পাশাপাশি খেলার মাঠগুলো পরিণত হয়েছে গোচারণ ভূমিতে।

করোনার কারনে গাজীপুর মহানগেরর গাছা থানার জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয় বখাটেদের মাদক সেবনের অভয়াশ্রমে পরিনত হয়েছে।এছাড়াও কোমলমতি শিশু ছাত্র/ছাত্রীদের খেলার মাঠটিতে পানি জমে আর গো-চারণের ভুমিতে পরিণত হয়েছ।
ওই এলাকার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবী করছে স্থানীয়রা।
সরজমিনে দেখা যায়, জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ঘাসগুলো বেড়ে উঠেছে, সেখানে আপন মনে তৃণ ভোজনে ব্যস্ত গরু ছাগল। কোথাও নেই কেউ, উড়ছে না জাতীয় পতাকা। রাস্তার পাশে স্থাপিত ওই এলাকার প্রায় স্কুলগুলোর কোনটিতে স্থানীয় বাসা বাড়ি আবার কোনটিতে রাস্তা মেরামতের নির্মাণ সামগ্রী পড়ে আছে পুরো স্কুলজুড়ে। শিক্ষার্থীদের খেলাধুলার জায়গায় ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা। নির্মাণ শ্রমিকদের থাকার ব্যবস্থাও ক্লাস রুমেই। অনেকেই আবার গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করছেন স্কুল মাঠ। অন্যদিকে, বেশিরভাগ স্কুলেই দেখা গেছে শহিদ মিনারেও জমে আছে ধুলো ময়লা। স্কুলগুলো বন্ধ থাকায় শহিদ মিনারের ও পরিচর্যা করা হয়নি। জাতীয় উৎসবগুলো এলেই কেবল শহিদ মিনারের কদর মিলে, বাকি দিনগুলো অনাদরেই থাকতে হয়। আর এখনতো প্রতিষ্ঠানই বন্ধ, কে নেবে শহিদ মিনারের খোঁজ ? স্কুলগুলোর দপ্তরিরাও আছেন আয়েশে। নজর পড়েনা স্কুলের বারান্দার দিকেও। কোথাও গরু চরানো হচ্ছে আবার কোথাও ধান শুকানো। কোথাও কোথাও আবার রাতে বসে জুয়ার আড্ডা, চলে নিরাপদে বসে মাদক সেবন। এব্যাপারে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার সুযোগে লোকজন স্কুলের মাঠ বিভিন্ন কাজে ব্যবহার করছে স্থানীয়রা। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে মাঠ, স্কুল ভবন, স্কুলের সরঞ্জাম। দেখার কেউ নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories