মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন হয়েছে। গত চার বছর আট মাসের মধ্যে এবারই ইয়েনের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিন টোকিওতে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্য ১১৪ ইয়েনের কিছু বেশি ছিল।যুক্তরাষ্ট্রে দেখা দেওয়া মুদ্রাস্ফীতিবিষয়ক উদ্বেগের কারণে দীর্ঘমেয়াদি সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনে নিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি শক্তিশালী হয়ে উঠেছে বলে মঙ্গলবার জানা যাওয়ার পর ডলার কিনে নেওয়ার হার বৃদ্ধি পায়। উচ্চ সুদের হার ডলারে থাকা সম্পদ থেকে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে।ইয়েন দুর্বল হয়ে পড়ার কারণে বিদেশে জাপানি পণ্যের মূল্য কমে যাওয়ায় রফতানি ব্যবসার সঙ্গে জড়িত জাপানি ব্যবসায়ীদের জন্য তা সুবিধা করে দেবে। তবে এর খারাপ দিকটি হলো, আমদানিকৃত তেল এবং অন্যান্য কাঁচামালের দাম বাড়বে।
সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড
Leave a Reply