সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

অভিনেত্রী হতে এসে ১৭ বছর বয়সে হলেন মা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১০৯ বার

মাত্র ৬ বছর বয়সেই তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর পূর্ণবয়স্ক অভিনেত্রী হিসেবে তার পথচলা শুরু হয় ১৯৯৩ সালের ‘দেখ ভাই দেখ’ সিরিয়ালের মাধ্যমে। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়ার গল্পের শুরুটা এমন।পরবর্তীতে হিন্দি সিরিয়ালের তুমুল জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠাপান ঊর্বশী। একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালের কমলিকা বসু চরিত্রটি দিয়ে খ্যাতির চূড়ায় আরোহণ করেন তিনি।

সাফল্যের পেছনে ঊর্বশী রয়েছে সংগ্রামী দীর্ঘ এক জীবন। ১৯৯৩ সালে তার বয়স যখন মাত্র ১৫ বছর, তখন এক ব্যক্তির প্রেমে পড়েন। তাদের সেই প্রেম মেনে নেয়নি ঊর্বশীর পরিবার। তাই পরিবারের অমতেই সেই প্রেমিককে বিয়ে করে ফেলেন তিনি।কিন্তু সংসার ভাগ্য সুখের হলো না ঊর্বশীর। বিয়ের পরই মানসিক নির্যাতন শুরু হয় তার ওপর। যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। মাত্র ১৭ বছর বয়সে জন্ম দেন জমজ সন্তান।সন্তান জন্ম দেওয়ার পরের বছরই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন ঊর্বশী। ১৮ বছর বয়সী এক যুবতী দুই সন্তানের মা, কিন্তু তার স্বামী নেই। সমাজের কটূক্তি আর নানা টানাপোড়েন মধ্যেও হার না মেনে ঘুরে দাঁড়ান ঊর্বশী।অভিনয় ক্যারিয়ার এবং সন্তানদের লালন-পালন, দুটোই সমান তালে চালিয়ে যান ঊর্বশী। এই সময়টাতে তার পরিবার পাশে ছিলো। জমজ সন্তানকে বাবা-মার কাছে রেখেই কাজ করে যান ঊর্বশী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories