রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবীতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১০০ বার

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আরিফুল হক প্রধান সুবেল এর নেতৃত্বে গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট থেকে শুরু হয়ে এরশাদনগর বাসষ্টান্ডে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় বিক্ষোভ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী করেন। বিএনপি’র চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবী জানান।
এসময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, এসএম শাকিল পারভেজ, মোখলেছুর রহমান, এসএম আমিনুল ইসলাম কাউসার, বাদল আহমেদ, মিজানুর রহমান পাভেলসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories