বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রাজধানীতে ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১০৮ বার

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার কড়াইল বস্তি এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়। 

তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেননি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রোববার দুপুরে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories