বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১২৪ বার

রাজধানীর গুলশানে ভবন থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার ভোরে (১৩ নভেম্বর) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) শিল্পী আক্তার জানান, ১২ তলা বাড়িটির ১০ তলাতে বাবা-মায়ের সাথে থাকতো সানা। তার বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম। উত্তরার সানবিমস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সানা। দুই বোনের মধ্যে সে ছিল ছোট। তার বড় বোন দেশের বাইরে থাকেন।তিনি আরও জানান, শুক্রবার বাবা-মায়ের সাথে মনোমালিন্যর কারণে ১০ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories