বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

গাজীপুরের কালীগঞ্জে তথ্য প্রযুক্তি বিষয়ক সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার

গাজীপুরের কালীগঞ্জে নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ২০২১ ’র সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ’র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা’র সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে, যার কারনে দেশ এগিয়ে যাচ্ছে। আমি একটি বিষয়ে দেখে খুবই আনন্দিত হয়েছি যে, আজ মেয়েরা ঢাকার মেয়েদের চেয়ে সুন্দর ভাবে বিভিন্ন সাজে সেজেছে। এটা সম্ভব হয়েছে উন্নয়নের ছোয়ায়, আমি আগেই বলেছি আমরা ৫ বোন ১ ভাই, আমার বাবা আমাদের লেখাপড়া করিয়েছে। বাবার আদর্শে শিক্ষা নিয়ে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজের হাল ধরেছি। আজ যারা তথ্য প্রযুক্তির শিক্ষ গ্রহন করেছে তারা এখন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের চাহিদা মেটাতে পারবে। সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে মোট ৩শ ২৫ জন শিক্ষাথীদের মাঝে সনদ ও সম্মাননা ভাতা প্রদান করা হয়। সকালে প্রধান অতিথিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, উপজেলা বন ও পরিবেশ সম্পাদক রেজাউল সিকদার, পৌর মেয়র এসএম রবিন হোসেন, রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহাম্মেদ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories