সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

কাজে ফোকাস করতে চাই: বাঁধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৪২ বার

১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রেহানা মরিয়ম নূর’। এরইমধ্যে সিনেমাটির মুক্তির সংবাদ সাড়া ফেলেছে সারাদেশে। কান চলচ্চিত্র উৎসবে প্ৰতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশি সিনেমা হওয়ায় ‘রেহানা মরিয়ম নূর’ প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আগ্রহ অনেক সিনেমাপ্রেমীর। রেহানা মরিয়ম নূর, এই নামটার আড়ালে যে মানুষটার ছবি সহজে দৃশ্যমাণ হয় তিনিই আজমেরি হক বাঁধন।এ অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প, কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। গল্পের বাইরে আবার উপস্থিত হয় নানা গসিপও। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনা।

দেশের প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন কী না? একগাল হেসে বাঁধনের উত্তর, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’বাঁধনের এমন উত্তরে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে, তাহলে কি দেশের বাইরের কাউকে বিয়ে করবেন? বাঁধনের ভাষ্য, ‘এখন আমি কাজে ফোকাস করতে চাই। আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো। ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে, এখন আমার ৩৮।’সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে বাঁধন তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, আমি আর আমার মেয়ে ভালো আছি। আর আপনি তো জানেন যে আমার বাবা-মায়ের বাসায় থাকি আমি। আমার বাবা-মা দুজনেই ভালো আছেন। এইতো এভাবেই চলছে। এখন আসলে নিজের উপরে ফোকাস করছি। নিজেকে ভালোবাসার চেষ্টা করছি। নিজের ব্যাপারে যত্ন নেওয়ারও চেষ্টা করছি। এটাই এখন বেশি কাজে দিচ্ছে। নিজেকে সময় দিতে চাচ্ছি। এইতো জীবন।’উল্লেখ্য, নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমার সাত দিনের শুট করে দেশে ফিরেছেন বাঁধন। একটি গুরুত্বপুর্ণ চরিত্রে রুপদান করতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে এখনও তিন দিনের শুট বাকি এই অভিনেত্রীর। আগামী ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে বাকি অংশের দৃশ্যধারণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories