সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

কাজে যোগ দিয়েছেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৫১ বার

বলিউড সুপারস্টার শাহরুখ খান। বেশ কিছুদিন বিরতিতে থাকার পর আবারো সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ আগামী ২১ নভেম্বর থেকে পুনরায় শুটিংয়ে যোগ দেবেন। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির ‘লায়ন’ সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শাহরুখের শুটিংয়ে ফেরার পরিকল্পনা চলছে। তবে তিনি আগামী ১৫ নভেম্বরের পর এ বিষয়ে নিশ্চিত করবেন।’গত মাসের শুরুতে মাদক মামলায় গ্রেপ্তার হন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। এরপর থেকেই শুটিং বন্ধ রেখেছেন শাহরুখ। কিছুদিন আগে তার ছেলে জামিনে মুক্ত হয়েছেন। এখন অনেকেটাই চিন্তামুক্ত তিনি। এছাড়া আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। ছেলের জন্মদিন শেষ করেই আবারো কাজ শুরু করতে চাইছেন এই অভিনেতা।জানা গেছে, ‘লায়ন’ সিনেমাটি ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের অনুকরণে এটি তৈরি হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা। ভক্তদের ধারণা, বড় কোনো চমক নিয়েই হাজির হবেন শাহরুখ ও অ্যাটলি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।অন্যদিকে, যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমাতেও দেখা যাবে শাহরুখকে। খুব শিগগির সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিরও শুটিং শুরু করবেন শাহরুখ। এই সিনেমায় ‘কিং খান’র সঙ্গে আরো আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories