বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

স্বামীর নির্যাতনের শিকার পুনম হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৩৭ বার

ফের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। স্বামীর মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আর তার অভিযোগের ভিত্তিতে স্যাম বম্বেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ অক্টোবর) রাতেই প্রকাশ্যে আসে এই খবর। এদিনই মুম্বাই থেকে স্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয় পুনম পাণ্ডেকে। এখনও অভিনেত্রী হাসপাতালে রয়েছেন কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিয়ে সেরেছিলেন পুনম। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি। তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম।গোয়া পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, স্যাম বম্বে নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি মেঝেতে শুইয়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ জানান।কিন্তু সপ্তাহ খানের পরই আবার পট পরিবর্তন হয়ে যায়। স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে পুনম জানান, সমস্ত মনোমালিন্য ভুলে তারা আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় পুনমের বক্তব্য ছিল, সব সম্পর্কেই একটু চড়াই-উতরাই থাকে। তারা একে অন্যকে বড্ড বেশি ভালবাসেন। তাই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুখের সংসারে আবারও ভাঙন ধরল গত সোমবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories